১৭ নভেম্বর সোমবার অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল এবং ঢাকার কাছে পানগাঁও কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তর করা হলো। বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বন্দরের মতো এমন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর কোনো অবকাঠামো বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদে লিজ দেওয়া হলো।