স্ট্রিম প্রতিবেদক

নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে আগামী বাজেটে সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে সব ধরনের শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
আজ রবিবার (৭ জুন) 'জীবাশ্ম জ্বালানি এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে রাজস্ব বৈষম্য এবং জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প সমাধান' শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এসব প্রস্তাব তুলে ধরে সিপিডি। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
প্রতিষ্ঠানটি বলছে, বর্তমানে এলএনজি ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ কর ছাড় দিচ্ছে সরকার। অথচ পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রপাতিতে চাপিয়ে দেওয়া হয়েছে উচ্চ করের বোঝা। সিপিডি এই 'রাজস্ব বৈষম্য' দূর করে আগামী বাজেটে একটি 'সবুজ রাজস্ব নীতি' প্রণয়নের দাবি জানিয়েছে।
প্রবন্ধে বলা হয়, দেশে বর্তমানে জ্বালানি খাতে চরম রাজস্ব বৈষম্য বিরাজ করছে। পরিবেশ দূষণকারী তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিতে কোনো ভ্যাট নেই, এর মোট করভার মাত্র ৯ দশমিক ৫ শতাংশ। কয়লার ক্ষেত্রে এই হার ২৭ শতাংশের ঘরে। অথচ পরিবেশবান্ধব সোলার প্যানেল আমদানিতে প্রায় ২৮ থেকে ৩১ শতাংশ এবং লিথিয়াম-আয়ন ব্যাটারির ক্ষেত্রে ৬২ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত করভার চাপানো আছে। এতে কৃত্রিমভাবে জীবাশ্ম জ্বালানিকে সস্তা করে নবায়নযোগ্য জ্বালানিকে নিরুৎসাহিত করা হচ্ছে।
নবায়নযোগ্য জ্বালানিকে সাশ্রয়ী ও জনপ্রিয় করতে আগামী বাজেটের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট কর অব্যাহতির প্রস্তাব দেয় সিপিডি। এর মধ্যে রয়েছে—সোলার প্যানেল এবং বায়ুবিদ্যুৎ সরঞ্জামের ওপর বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণের অন্যতম মাধ্যম লিথিয়াম-আয়ন ব্যাটারির কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা এবং এর ওপর থাকা ২০ শতাংশ সম্পূরক শুল্ক বাতিল করা।
পাশাপাশি বৈদ্যুতিক যানের (ইভি) প্রসার বাড়াতে এর ওপর থেকে সম্পূরক ও রেগুলেটরি শুল্ক প্রত্যাহার করে কাস্টমস ডিউটি ২৫ থেকে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে সিপিডি। বিদ্যুৎ সঞ্চালন লাইন আধুনিকায়নের যন্ত্রপাতি, যেমন ট্রান্সফর্মার ও স্মার্ট মিটারের কাস্টমস ডিউটিও ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা বলা হয়েছে।
সিপিডি জানায়, শুধু এলএনজিতে ভ্যাট ছাড় দেওয়ার কারণেই সরকার বছরে ১ হাজার ৬৭২ কোটি টাকার বিপুল রাজস্ব হারাচ্ছে। তাই এলএনজি আমদানির ওপর শূন্য শুল্ক সুবিধা প্রত্যাহার করে পুনরায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
একই সঙ্গে বিনা দরপত্রে পাওয়া জীবাশ্ম জ্বালানিভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর চুক্তি আর কোনোভাবেই নবায়ন না করার পরামর্শ দিয়েছে। সিপিডি বলছে, মেয়াদোত্তীর্ণ কেন্দ্রগুলোকে অবিলম্বে 'নো ইলেকট্রিসিটি, নো পে' শর্তের আওতায় আনতে হবে, যাতে ক্যাপাসিটি চার্জের বোঝা কমে।
অনুষ্ঠানে ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, 'সরকার একদিকে নবায়নযোগ্য জ্বালানি বাড়ানোর কথা বলছি, অন্যদিকে জীবাশ্ম জ্বালানিকে বিপুল কর ছাড় দিয়ে বাঁচিয়ে রাখছে। দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা ও পরিবেশের স্বার্থে এই নীতিগত বৈপরীত্য দূর করার এখনই সময়।' এ সময় আসন্ন বাজেটে অর্থমন্ত্রীকে সুস্পষ্টভাবে 'সবুজ রাজস্ব নীতি' ঘোষণার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট হেলেন মাশিয়াত প্রিয়তী, রিসার্চ অ্যাসোসিয়েট আতিকুর রহমান সাজিদসহ পাওয়ার অ্যান্ড এনার্জি স্টাডি টিমের অন্যান্য গবেষকেরা উপস্থিত ছিলেন।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৩ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৯ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২৫ জুলাই ২০২৬