স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের কারিগরি উন্নয়ন ও ডাটা স্থানান্তরের কাজের জন্য আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সারা দিন এই সেবা বন্ধ থাকবে। আজ সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা এই সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।
এনবিআরের ই-ভ্যাট ইউনিটের এক অফিস আদেশে জানানো হয়, ভ্যাট আহরণের সুবিধার্থে নবসৃষ্ট পাঁচটি ভ্যাট কমিশনারেটের আওতাধীন বিআইএন নম্বরগুলো সংশ্লিষ্ট কমিশনারেটে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্থানান্তর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিস্টেমে ‘আপডেট চেঞ্জ ভ্যাট অফিস’-সহ বেশ কিছু টেকনিক্যাল মডিউলে পরিবর্তন আনা হচ্ছে।
এছাড়াও সিস্টেমের অন্যান্য গুরুত্বপূর্ণ কারিগরি কাজ, যেমন এম ২ দশমিক ১ বা এম ২ দশমিক ২ টাস্কের পরবর্তী ধাপের পরিবর্তন, ইনভ্যালিড ভ্যাট অফিস সংক্রান্ত ফিক্সেশন এবং এসিকাডা বিআইএন-এ ডাটা পুশ করার বিষয়গুলো এই সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। একইসঙ্গে ‘মেইনটেইন ট্যারিফ টেবিলে’ ইমপোর্ট টেমপ্লেট ফাংশন সংক্রান্ত কার্যক্রমও পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময় অর্থাৎ আজ রাত ৮টার পর থেকে ই-ভ্যাট সিস্টেমের সব কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে। ই-ভ্যাট ইউনিটের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. গোলাম মোস্তফার সই করা এই বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সব কমিশনারেট ও দপ্তরগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১১ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
১৫ ঘণ্টা আগে