স্ট্রিম ডেস্ক

চট্টগ্রাম কাস্টমস হাউজ প্রায় ২ হাজার ৮০০ টন পণ্য নিলামের মাধ্যমে নিষ্পত্তি করেছে। দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা ড্রেজারের স্টিল পাইপ, রাবার হোস ও আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম এই নিলামে তোলা হয়েছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট ও নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অখালাসকৃত পণ্য নিলামে বিক্রির এই কার্যক্রম চালানো হয়।
এরই ধারাবাহিকতায় কাস্টমসের নিলাম কেন্দ্রে সংরক্ষিত ‘ব্যবহৃত ড্রেজার স্টিল পাইপ, রাবার হোস ও আনুষঙ্গিক সামগ্রী’ অনলাইন নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের অনাপত্তি নিয়ে গত ১৫ ডিসেম্বর এনবিআরের অনলাইন প্ল্যাটফর্মে এই নিলাম অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতামূলক এই নিলামে মোট ১৩ জন দরদাতা অংশ নেন।
নিলামে সর্বোচ্চ ৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় পণ্যচালানটি বিক্রি হয়। পরবর্তী সময়ে দরমূল্য, ভ্যাট ও আয়করসহ মোট ১১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন দরদাতা। এরপর তাঁর অনুকূলে পণ্য খালাস করা হয়।
চট্টগ্রাম কাস্টমস হাউস জানায়, এটি তাঁদের ইতিহাসের সর্ববৃহৎ নিলাম। এর ফলে একদিকে কাস্টমসের স্থাপনা খালি হয়েছে, অন্যদিকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত হয়েছে। এতে বন্দরের ইয়ার্ড ব্যবস্থাপনায় গতিশীলতা ফিরে এসেছে।
ভবিষ্যতেও অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বন্দরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে নিয়মিতভাবে অনলাইন নিলাম চালানো হবে বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬