স্ট্রিম প্রতিবেদক

ব্যক্তি করদাতাদের জন্য ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলে সমস্যায় পড়া করদাতাদের জন্যও নির্দিষ্ট শর্তে কাগজে রিটার্ন জমা দেওয়ার সুযোগও বহাল রাখা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪-এ প্রদত্ত ক্ষমতাবলে, জনস্বার্থে ও সরকারের পূর্বানুমোদনক্রমে ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ৩১ জানুয়ারি ২০২৬ এর পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নির্ধারণ করা হলো।
আজ এনবিআরের পৃথক আরেকটি বিশেষ আদেশে বলা হয়েছে, যেসব স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিলে অসমর্থ, তারা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে পারবেন। আবেদনে অনলাইনে রিটার্ন দিতে না পারার সুনির্দিষ্ট ও যৌক্তিক কারণ উল্লেখ করতে হবে।
এই আবেদন সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্ম কর কমিশনারের অনুমোদন পেলে ওই করদাতা কাগজে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
এনবিআর বলছে, এর ফলে করদাতারা কোনো প্রকার জরিমানা ছাড়াই আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের আয়কর রিটার্ন জমা দিতে পারবেন।

.png)

সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে জাতীয় গ্রিডে দিনে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট হিসেবে রিগ্যাসিফায়েড লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে চাপ বাড়িয়ে রাত ২টার মধ্যে পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
১৪ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের নেভাদার লাস ভেগাসে অনুষ্ঠিত ফ্যাশন সোর্সিং ট্রেড ফেয়ারে বৈশ্বিক ক্রেতা ও তৈরি পোশাক শিল্পের অংশীদারদের নজর কেড়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। গত ১০ থেকে ১২ আগস্ট অনুষ্ঠিত ‘সোর্সিং অ্যাট ম্যাজিক ২০২৬’ শিরোনামে অনুষ্ঠিত এ মেলায় নিজেদের সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য তুলে ধরেছে বাংলাদেশ।
১৩ আগস্ট ২০২৬
সরকারি কাজে পুনঃচক্রায়িত কাগজ-কলম ব্যবহারে গুরুত্ব দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১১ আগস্ট) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১২ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১১ আগস্ট) তাঁকে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে।
১২ আগস্ট ২০২৬