স্ট্রিম প্রতিবেদক

অবৈধ পথে মোবাইল ফোন প্রবেশের ফলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই কর ফাঁকি রোধে ‘এনইআইআর’ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
সোমবার (২৭ এপ্রিল) এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এসব তথ্য জানা গেছে।
সভায় মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন ও টেলিকম অপারেটরদের প্রতিনিধিরা জানান, এনইআইআর ব্যবস্থা কঠোর না হলে বৈধ পথে ফোনের আমদানি বাড়বে না। ২০১৭ সালের পর দেশে ১৭টি মোবাইল ফোন কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে দেশে বিপুল কর্মসংস্থান তৈরি হয়েছে। বর্তমানে দেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রায় সব ফোনই সংযোজন হচ্ছে। তবে ভ্যালু অ্যাডিশনের পরিমাণ মাত্র ২০ শতাংশ।
প্রতিনিধিরা আরও জানান, বারবার পলিসি পরিবর্তন ও করের ওঠানামার কারণে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। এমন অস্থিরতা চললে নতুন বিনিয়োগ আসা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা তাঁদের।
তারা বলেন, মূল উপাদান ডিসপ্লে, চিপসেট ও ক্যামেরার মতো যন্ত্রাংশ এখনো দেশে তৈরি হয় না। এগুলো তৈরিতে ব্যাকওয়ার্ড লিংকেজ বা যন্ত্রাংশ নির্মাণ শিল্পে যাওয়া এখন জরুরি। প্রতিনিধিরা চার্জার উৎপাদনের যন্ত্রাংশগুলোকেও বিশেষ সুবিধায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, মোবাইল আমদানির ডিউটি ইতিমধ্যে কমানো হয়েছে। তবে প্রতিনিধিরা জানান, মোট ট্যাক্স ইমপ্যাক্ট এখনো প্রায় ৪৫ শতাংশ।
এনবিআর চেয়ারম্যান দীর্ঘ সময় সুবিধা দেওয়ার পরিবর্তে উদ্যোক্তাদের নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। তিনি জানান, ব্যাকওয়ার্ড লিংকেজে বিনিয়োগ প্রস্তাব আসলে সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা দেশে কারখানা স্থাপনে উৎসাহিত হবে।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১০ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১৪ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
১৫ ঘণ্টা আগে