স্ট্রিম প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষকদের সরাসরি নগদ আর্থিক সহায়তা দিতে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় তিনি জানান, নতুন বাজেটে ‘কৃষক কার্ডের’ মাধ্যমে দেশের ৪২ লাখের বেশি প্রান্তিক ও ভূমিহীন কৃষককে বছরে একবার সরাসরি ২ হাজার ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে। এই খাতে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছে।
অর্থমন্ত্রী বলেন, কৃষি খাতে মৌলিক পরিবর্তন আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০ জরুরি সেবা পৌঁছে দিতে চলতি বছরের পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ চালু করেছে সরকার। আগামী অর্থবছরে প্রথম পর্যায়ে ১০০ উপজেলার প্রায় ৪২ দশমিক ৫ লাখ কৃষককে এই কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে এর আওতায় নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
কৃষি খাতকে আরও আধুনিকায়নের মাধ্যমে উৎপাদন বাড়াতে চান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আগামী অর্থবছরে রেকর্ড ৪১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
স্বল্প আয়ের ও দুস্থ মানুষের জন্য ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করার প্রস্তাব করে অর্থমন্ত্রী বলেন, দেশের ৪১৯ উপজেলায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় দেশের কৃষকদের বিনামূল্যে উন্নত বীজ, সার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া চাষিদের সুবিধার্থে ভর্তুকি মূল্যে সার সরবরাহের কার্যক্রমও সচল রয়েছে।

.png)

খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
৫ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৯ ঘণ্টা আগে