স্ট্রিম প্রতিবেদক

দেশে সৌরবিদ্যুৎ উৎপাদন খাতের বিকাশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ ছাড় দেবে সরকার। এই শিল্পের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি উন্নয়নের স্বার্থে উপকরণ আমদানিতে এই ছাড় ২০৩১ পর্যন্ত চালু রাখার প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাব অনুযায়ী, নবায়নযোগ্য ও টেকসই জ্বালানির নিরাপদ উৎস সৌর বিদ্যুৎখাতের প্রসারে সংশ্লিষ্ট উপকরণে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক ও সম্পূরক শুল্ক শূন্য করা হবে। পাশাপাশি আগাম কর শূন্য শতাংশ করে নতুন প্রজ্ঞাপন জারি হবে।
তবে দেশীয় উৎপাদনকে উৎসাহ দিতে মাউন্টিং স্ট্রাকচার, লিথিয়াম সেল, ব্যাটারি প্যাক, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমে রেয়াত ৩০ জুন ২০২৮ সালের পর প্রত্যাহার করা হবে।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৩ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৯ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২৫ জুলাই ২০২৬