স্ট্রিম প্রতিবেদক

দেশের বাজারে আবারও চড়ছে সোনার দর। মাত্র চার দিনে তিন দফায় ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে বেড়েছে ৯ হাজার ৮৫৬ টাকা। নতুন দর নির্ধারণ করে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকাল ১০টা থেকে এই দর কার্যকর হয়েছে।
সবশেষ সিদ্ধান্তে অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি সোনা ২ লাখ ২০ হাজার ২১৩ টাকা আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৮ মার্চ এক দিনেই দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা। আর ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা করা হয়। তবে এর আগে টানা সাত দফা দাম কমেছিল।
বাজুসের তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৯ বার বেড়েছে, কমেছে মাত্র ২১ বার।
স্বর্ণের পাশাপাশি আজ রূপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। আর ২১ ক্যারেটের রূপার ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা ও সনাতন পদ্ধতির ভরি ৩ হাজার ৪৯৯ টাকা ধরা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত ৩০ দফা রূপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৭ বার দাম বেড়েছে এবং ১৩ বার কমেছে।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৭ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৮ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১ দিন আগে