স্ট্রিম প্রতিবেদক

বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগ্লির সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (২৬ এপ্রিল) সচিবালয়ে এই বৈঠকে দুই দেশের সম্পর্ক এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গুণগত মানের কারণে বাংলাদেশের মানুষ সুইস পণ্য পছন্দ করে। তবে সুইস পণ্যের দাম আরও প্রতিযোগিতামূলক হলে বেশি গ্রাহক আকর্ষণ করতে পারবেন। এ লক্ষ্যে সার্ভিস ওরিয়েন্টেড খাতে বিনিয়োগ বাড়ালে উভয় দেশই লাভবান হবে।’
বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ওষুধশিল্প, চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল এবং শিপবিল্ডিং শিল্পের মতো খাতগুলোতে সুইস বিনিয়োগ বাড়লে তা দুই দেশের বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’
এ সময় বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণের সময়সীমা তিন বছর পেছানোর বিষয়ে সুইজারল্যান্ডের সমর্থন আশা করেন। এছাড়া দুই দেশের ব্যবসায়ী সংগঠন ও চেম্বার অব কমার্সের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং যৌথ উদ্যোগে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর ওপর জোর দেন তিনি।
দুই দেশের বাণিজ্য ঘাটতির কথা স্বীকার করে রাষ্ট্রদূত রেটো রেংগ্লি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা বাড়লে ঘাটতি কমিয়ে আনা সম্ভব। তিনি বাংলাদেশের উদীয়মান বাজার ও বিনিয়োগ পরিবেশের প্রশংসা করে জানান, সুইজারল্যান্ড বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী।

.png)

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
২ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৬ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১ দিন আগে