স্ট্রিম প্রতিবেদক

আগে দাখিল করা পেপার ভ্যাট ৩০ জুন পর্যন্ত রিটার্ন ই-ভ্যাট সিস্টেমে এন্ট্রি করা যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৭ জুন) এনবিআরের বিজ্ঞপ্তিতে সময় বাড়ানোর এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সময়ের মধ্যে রিটার্ন এন্ট্রি না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মে-২০২৬ মাসের ক্লোজিং ব্যালেন্স অচল বা ফ্রিজ করা হবে এবং রিফান্ডের আবেদন করা যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে কাগজ আকারে দাখিল করা করদাতাদের সকল মাসিক রিটার্ন অনলাইন সিস্টেমে সংরক্ষণে ‘ই-ভ্যাট সিস্টেমে’ ‘Hard Copy Return Entry’ নামে নতুন সাব-মডিউল যুক্ত হয়েছে। এই সাব-মডিউলের অনলাইনে তথ্য এন্ট্রির প্রক্রিয়া নিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি একটি পরিপত্র জারি করে এনবিআর।
পরিপত্রের নির্দেশিকা অনুযায়ী, পূর্বের সকল হার্ড কপি রিটার্ন অনলাইনে এন্ট্রি করতে প্রথমে ৩১ মার্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। তবে ই-ভ্যাট সিস্টেমের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হার্ড কপি রিটার্ন এখনো অনলাইনে এন্ট্রি হয়নি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড জুলাই থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। তাই যেসকল প্রতিষ্ঠান পূর্বে হার্ড কপি রিটার্ন দাখিল করেছে কিন্তু অনলাইন সিস্টেমে এখনো এন্ট্রি করেনি, তাদের জন্য ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানো হলো।
ডিজিটাল কর ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এই উদ্যোগে করদাতাদের সহযোগিতা চায় এনবিআর।

.png)

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে। এতে ভরি পড়বে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।
১৩ মিনিট আগে
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর মনিটরিং ও যাচাইকরণ জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২০ জুলাই) বিবৃতিতে এই কথা জানায় সংগঠনটি।
১৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২২ শতাংশে নেমেছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হিসাবে প্রবৃদ্ধি হ্রাসের এই চিত্র উঠে এসেছে।
১৭ ঘণ্টা আগে
দেশব্যাপী বিভিন্ন পণ্যের উৎসে কর আদায় পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বিভিন্ন কর অঞ্চলগুলোতে বিশেষ দল এই কার্যক্রম পরিচালনা করছে।
১৯ জুলাই ২০২৬