স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরের জট নিরসনে ৩৭৮ কন্টেইনার অখালাসকৃত পণ্য ইলেকট্রনিক নিলাম (ই-অকশন) পদ্ধতিতে বিক্রির উদ্যোগ নিয়েছে কাস্টমস হাউস। রোববার (১৫ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বন্দরে কন্টেইনার জটের কারণে সৃষ্ট নিরাপত্তাজনিত ঝুঁকি নিরসন, ভৌত, আর্থিক নিরাপত্তাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে।
এনবিআর জানায়, মার্চ ও এপ্রিলে দুটি আলাদা ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। ৪৯টি লটে মোট ১৮০ কন্টেইনার পণ্যের নিলাম হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে– বিভিন্ন ধরনের কেমিক্যাল, মেশিনারিজ, প্লাস্টিক স্ক্র্যাপ, আর্ট পেপার, বিটুমিন, ফেব্রিক্স, হাউজহোল্ড আইটেম, গাড়ির পার্টসসহ অন্যান্য সামগ্রী। আগামী ৩১ মার্চ বেলা ২টায় এই দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে।
অন্যটি ৭৪টি লটে মোট ১৯৮ কন্টেইনার পণ্য নিলামে তোলা হবে। এই নিলামের পণ্যের মধ্যে রয়েছে– বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারিজ, প্যাসেঞ্জার এলিভেটর, মেটাল স্ক্র্যাপ, ক্রাফট লাইনার পেপার ইত্যাদি। আগামী ৮ এপ্রিল বেলা ২টায় এই দরপত্র বাক্স উন্মুক্ত করা হবে।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১৭ মিনিট আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৭ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২১ ঘণ্টা আগে