স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাবে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (৩ হাজার ২০ মার্কিন ডলার) দাঁড়িয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৩ লাখ ৩৪ হাজার ৫১১ টাকা (২ হাজার ৭৬৯ ডলার)। মাথাপিছু আয় বেড়েছে ৩৪ হাজার ৩৬২ টাকা।
মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিও বেড়েছে। বিবিএসের তথ্যে, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪.১৪ শতাংশে, যা আগের অর্থবছরের তুলনায় ৩.৪৯ শতাংশ বেশি।
এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে জিডিপির মোট আকার দাঁড়িয়েছে রেকর্ড ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা (৫০১ বিলিয়ন মার্কিন ডলার), যা আগের ২০২৪-২৫ অর্থবছরে ছিল ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা (৪৫৬ বিলিয়ন ডলার)।
বিবিএস বলেছে, ২০২৫-২৬ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি সাময়িকভাবে ৪.১৪ শতাংশে উন্নীত হয়েছে, যা আগের অর্থবছরের ৩.৪৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি। তবে প্রবৃদ্ধির ইতিবাচক ধারার বিপরীতে বিনিয়োগ ও সঞ্চয়ের ক্ষেত্রে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।
খাতভিত্তিক প্রবৃদ্ধিতে দেখা যায়, কৃষিখাতে ২০২৫-২৬ অর্থবছরে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২.৭৮ শতাংশ, যা আগের বছরের ২.৪২ শতাংশের তুলনায় ০.৩৬ শতাংশ বেশি। শিল্পখাতে প্রবৃদ্ধি ২.৮৬ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরের ৩.৭১ শতাংশের তুলনায় ০.৮৫ শতাংশ কম। সেবাখাতে প্রবৃদ্ধি ৪.৫৯ শতাংশ, যা আগের অর্থবছরের ৪.৩৫ শতাংশ থেকে ০.২৪ শতাংশ বেশি।
যদিও জিডিপির সঙ্গে বিনিয়োগের অনুপাত কমে ২৭.৯৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ২৮.৫৪ শতাংশ। একইভাবে দেশজ সঞ্চয় ২১.৩৮ এবং জাতীয় সঞ্চয় কমে দাঁড়িয়েছে ২৬.৯৩ শতাংশে।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
১৮ ঘণ্টা আগে