স্ট্রিম প্রতিবেদক

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও বিনিয়োগ স্থবিরতায় ঢাকার সামষ্টিক অর্থনীতি চাপে রয়েছে বলে জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
শনিবার (১৬ মে) মতিঝিলে এক সেমিনারে ‘অর্থনৈতিক অবস্থান সূচক (ইপিআই): ঢাকার সামষ্টিক অর্থনীতির ত্রৈমাসিক মূল্যায়ন’ শীর্ষক গবেষণার ফলাফল তুলে ধরে এ তথ্য জানায় সংগঠনটি।
গবেষণায় জানা গেছে, জলবায়ু পরিবর্তনে কৃষিখাতে উৎপাদন হ্রাস এবং তীব্র জ্বালানি সংকটে শিল্পখাতে স্থবিরতা তৈরি হয়েছে। ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভের চাপ, বিনিয়োগ মন্থরতা এবং উৎপাদন ব্যয় বৃদ্ধিতে সামগ্রিক অর্থনীতি চ্যালেঞ্জিং সময় পার করছে।’
তিনি জানান, প্রচলিত অর্থনৈতিক সূচকগুলো প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে পারছে না। ডিসিসিআইয়ের ইপিআই সূচক নীতিনির্ধারকদের প্রকৃত পরিস্থিতি বুঝতে সহায়তা করবে।
পরিস্থিতি উত্তরণে গবেষণায় বেশকিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- কৃষিপণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত, ভ্যাট কমানো এবং বন্দরগুলোতে পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত করা।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার এই সূচক সারা দেশে সম্প্রসারণের পরামর্শ দেন। আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ নেসার আহমেদ সতর্ক করেন, এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা হারালে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে এসএমই খাত।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিবির বিচিত্র বড়ুয়া জানান, সরকার ব্যাংকিং খাতের দুর্বলতা কাটাতে এবং ব্যবসা সহজ করতে আমদানি নীতি আধুনিকায়নের কাজ করছে।
সেমিনারে বক্তব্য দেন ড. মিজানুর রহমান, ড. এম নিয়াজ আসাদুল্লাহ, ড. সৈয়দ মুনতাসির মামুনসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।

.png)

খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
৯ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
১২ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১৬ ঘণ্টা আগে