স্ট্রিম প্রতিবেদক

তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ তৈরিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নারীর ক্ষমতায়ন এবং কর্মক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, দেশের তৈরি পোশাক শিল্পে এক সময় নারী শ্রমিকের অংশগ্রহণ ছিল প্রায় ৭৫ শতাংশ। সম্প্রতি এই হার কিছুটা কমেছে। এর পেছনে শিল্পে নতুন প্রযুক্তির দ্রুত বিস্তার একটি বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে, কারণ অনেক নারী শ্রমিক এখনও নতুন প্রযুক্তির সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিতে পারেননি। এ ছাড়া পোশাক খাতে থাকা কিছু নারী শ্রমিক চাকরি জীবনে সঞ্চিত অর্থ নিয়ে গ্রামে ফিরে ছোটখাটো ব্যবসা করছেন।
শিল্পে নতুন প্রযুক্তির সঙ্গে নারী শ্রমিকদের অভিযোজন বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান বিকেএমইএ সভাপতি। তিনি বলেন, সরকারের শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও উদ্ভাবন কর্মসূচির (এসআইসিআইপি) আওতায় সদস্য কারখানা ও স্বতন্ত্র প্রশিক্ষণ কেন্দ্রে মোট ২ হাজার ১৪০ শ্রমিকের দক্ষতা উন্নয়ন করা হয়েছে, যাদের প্রায় ৯০ শতাংশই নারী।
মোহাম্মদ হাতেম বলেন, নতুন প্রযুক্তির সঙ্গে শ্রমিকদের মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে সরকার যদি প্রশিক্ষণ কার্যক্রমে আরও সহায়তা দেয়, তবে তৈরি পোশাক শিল্পে নারীদের অংশগ্রহণ আবারও বাড়বে।
বিশ্ব নারী দিবস উপলক্ষে নারী পোশাক শ্রমিকসহ দেশের সব নারীর প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও শুভকামনাও জানান তিনি।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৯ মিনিট আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৭ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২১ ঘণ্টা আগে