স্ট্রিম প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। সাক্ষাতে দলটিকে শ্রম আইন সংশোধন সম্পর্কিত বিভিন্ন তথ্য অবগত করা হয়।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্য অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (দক্ষিণ ও মধ্য এশিয়া) ব্রেন্ডান লিঞ্চ এবং অফিস ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) ইমিলি অ্যাসবি উপস্থিত ছিলেন।
সাক্ষাতে দুই পক্ষের মধ্যে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন (রেজিস্ট্রেশন) সহজীকরণ, শ্রম অধিকারে যুক্তরাষ্ট্রের ১১ দফা বাস্তবায়ন এবং বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাখাওয়াত হোসেন বলেন, ‘শ্রম আইন ২০০৬ সংশোধনে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর রোডম্যাপ, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও ইউরোপীয় অ্যাকশন প্ল্যানের অনেক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি জানান, বাংলাদেশ শিশুশ্রম বন্ধে আইএলও কনভেনশন ১৩৮ ও ১৮২ অনুস্বাক্ষর করেছে। পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে কনভেনশন ১৯০ অনুস্বাক্ষর করা হবে। এই তিনটি কনভেনশন অনুস্বাক্ষর হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলও-এর ১০টি ফান্ডামেন্টাল কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হবে।
ট্রেড ইউনিয়ন নিবন্ধনের বিষয়ে ড. সাখাওয়াত হোসেন বলেন, ‘নিবন্ধনের জন্য ন্যূনতম আবেদনকারীর সংখ্যা শতকরা হারের পরিবর্তে সংখ্যাভিত্তিক নির্ধারিত হবে। পাশাপাশি শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং নিষিদ্ধ করা হবে এবং লঙ্ঘন করলে শাস্তির বিধান থাকবে।’
শ্রমিক অধিকার রক্ষা, শোভন কর্মপরিবেশ এবং পেশাগত স্বাস্থ্য নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোক্তাদের উদ্যোগের বিষয়গুলোও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মাধ্যমে বিশ্বব্যাপী ক্রেতা ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশি পণ্যের ন্যায্যমূল্য (ফেয়ার প্রাইস) নিশ্চিত করার অনুরোধ জানান।
ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও শ্রম খাতের অগ্রগতি প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মান অনুযায়ী শ্রম আইন সংশোধনের গুরুত্বের ওপর জোর দেন। উভয়পক্ষই শ্রম খাতে পারস্পরিক সম্পর্ক আরও বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমল কৃষ্ণ মণ্ডল, মো. হুমায়ুন কবীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং শ্রম বিষয়ক অ্যাটাশে লিনা খান উপস্থিত ছিলেন।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
১৭ ঘণ্টা আগে