স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র-ইরান পরস্পরকে ভয়াবহ হামলার হুমকি দেওয়ায় পর সোমবার এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে।
জাপানের শেয়ারবাজারের প্রধান সূচক নিক্কেই ২২৫ সকালে লেনদেনের শুরুতেই ৩.৪ শতাংশ নেমে যায়। দক্ষিণ কোরিয়ার কসপি সূচকে ধস নামে প্রায় ৫ শতাংশ। আর চীনের সাংহাই কম্পোজিট পয়েন্ট কমেছে ২.৩ শতাংশ।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য বাজারগুলোতেও পতন দেখা গেছে। সোমবার হংকংয়ের হ্যাং সেং ৩ দশমিক ৩ শতাংশ কমে ২৪ হাজার ৪৩৫ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তাইওয়ানের ওয়েটেড ইনডেক্স কমেছে ২ শতাংশ। সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস ইনডেক্সও ২ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৮৮৪ দশমিক ৭১০ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ ৩.১৭ শতাংশ এবং থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ ২.১৫ শতাংশ কমেছে। খবর বিবিসি ও আল-জাজিরার।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী খুলে না দিলে তিনি দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘নিশ্চিহ্ন’ করে দেবেন। এর জবাবে ইরান জানায়, এ ধরনের কোনো হামলা হলে তারা পুরো মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর পর ইরান বিশ্বের অন্যতম ব্যস্ততম তেল পরিবহনের এই জলপথ কার্যত বন্ধ করে দেয়। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথে পরিবাহিত হয়। এতে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে।
সোমবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল বলেন, এই যুদ্ধের ফলে বিশ্ব গত কয়েক দশকের মধ্যে ভয়াবহতম জ্বালানি সংকটের মুখোমুখি হতে পারে।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জাতীয় প্রেস ক্লাবে বক্তৃতায় তিনি বর্তমান পরিস্থিতিকে ১৯৭০-এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে রাশিয়ার-ইউক্রেন যুদ্ধের প্রভাবের সঙ্গে তুলনা করেন। ফাতিহ বিরল বলেন, ‘বর্তমান পরিস্থিতি যেন ওই দুটি তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সমন্বিত রূপ।’
শনিবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ২৩টা ৪৪ মিনিটে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরান যদি এই মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো প্রকার হুমকি ছাড়াই হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো নিশ্চিহ্ন করে দেবে, আর আমরা শুরু করব সবচেয়ে বড়টি দিয়ে!’
ইসরায়েলের দিমোনা শহরে ইরানের মিসাইল হামলার পরপরই ট্রাম্প এই হুমকি দেন।
এরপর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার পাল্টা হুমকি দেন, তাদের দেশের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে এই অঞ্চলের (মধ্যপ্রাচ্য) জ্বালানি অবকাঠামো ‘সংস্কার অযোগ্যভাবে ধ্বংস’ করা হবে।
সেক্ষেত্রে এই সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়বে, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটিয়েছে এবং সংকট সৃষ্টি করেছে। সোমবার বিশ্ববাজারে তেলের ব্যারেল উচ্চ দামে কিছুটা স্থিতিশীল রয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের ব্যারেল ১১২ ডলারে এবং ইউএস-ট্রেড তেল ৯৮.৫৭ ডলারে লেনদেন হচ্ছে।

.png)

পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১৭ ঘণ্টা আগে
গ্যাস সংকটে গৃহিণীরা চুলা জ্বালতে পারছেন না। গত কয়েক সপ্তাহ ধরে রাত জেগে রান্না সারছেন। এদিকে, নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। টানা বর্ষণ ও বন্যার প্রভাবে সরবরাহ সংকটে ক্রেতার নাভিশ্বাস। ৮০ টাকার নিচে মিলছে না কোনো সবজি।
১৭ ঘণ্টা আগে