স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের কৃষি ও পোলট্রি খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়াভিত্তিক বহুজাতিক কৃষি প্রতিষ্ঠান ‘জ্যাপফা পিটিই’। বুধবার (৮ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান রেনালদো সান্তোসা এই আগ্রহের কথা জানান।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সরকারের বিভিন্ন নীতিগত সহায়তা ও সংস্কারমূলক কার্যক্রমের ফলে দেশে বিনিয়োগের পরিবেশ সন্তোষজনক।’ বাংলাদেশের সহায়তামূলক নীতিগুলো তুলে ধরে কৃষি ও পোলট্রি খাতে আরও বিনিয়োগের আহ্বান জানান তিনি। মন্ত্রী আশ্বস্ত করেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে সরকার বৈদেশিক বিনিয়োগকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার এবং বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করে রেনালদো সান্তোসা জানান, ইন্দোনেশিয়ার বহুজাতিক এই প্রতিষ্ঠান ২০২০ সাল থেকেই বাংলাদেশে পোলট্রি ফিড খাতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ‘বে গ্রুপ’-এর তত্ত্বাবধানে তাদের এই বিনিয়োগ কার্যক্রম চলছে।
প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার বর্তমানে প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। জ্যাপফা ২০৩০ সালের মধ্যে তাদের এই বৈশ্বিক টার্নওভার ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই তারা বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহী।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান এবং পরিচালক আসিফুর রহমান উপস্থিত ছিলেন।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৩ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৯ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২৫ জুলাই ২০২৬