স্ট্রিম প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরে দেশের মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য জনগণকে উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে মুক্ত রাখা। দেশের অর্থনীতি আমদানিনির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন উচ্চ বিনিময়জনিত মূল্যস্ফীতিতে ভূমিকা রাখে। এই পরিস্থিতিতে একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থার স্বার্থে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করায় বিশেষ জোর দেওয়া হচ্ছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘মুদ্রানীতি ও রাজস্বনীতির কার্যকর সমন্বয়ে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। একই সঙ্গে রপ্তানি বৃদ্ধি, রেমিট্যান্স প্রবাহ সম্প্রসারণ এবং অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণে বৈদেশিক লেনদেনের ভারসাম্য আসবে।’
বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি এবং অগ্রাধিকারভিত্তিক ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখা হবে। এর ফলে অর্থনীতিতে আস্থা ও স্থিতিশীলতা ফিরবে, যা বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে অনুকূল পরিবেশ তৈরি করবে।’
২০২১-২২ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ১৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ০২ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে তা দাঁড়ায় ৯ দশমিক ৭৩ শতাংশে। ২০২৫-২৬ অর্থবছরে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে রাখার লক্ষ্য নির্ধারণ করলেও গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত মে মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, যা গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ।

.png)

খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
১১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) প্রায় ২০০ কোটি টাকা দেশীয় বিনিয়োগে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। রোববার (২৬ জুলাই) প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়।
১৪ ঘণ্টা আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি থেকে ৮ দশমিক ২ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
১৮ ঘণ্টা আগে