স্ট্রিম প্রতিবেদক

দেশের অর্থনীতিকে গতিশীল করতে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতের উন্নয়নের বিকল্প নেই। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এ মন্তব্য করেন।
‘ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ড. তিতুমীর বলেন, 'সিএমএসএমই খাতের উন্নয়ন মানেই দেশের সামগ্রিক উন্নয়ন। তাই এ খাতের অগ্রগতিতে সরকার ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে।' তিনি আরও জানান, শ্রমঘন শিল্পের উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য শক্তিশালী বন্ড মার্কেট ও পুঁজিবাজার গড়ে তোলা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, 'ব্যাংকিং খাত বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। টেকসই প্রবৃদ্ধির জন্য ব্যাংক ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি।'
তিনি আরও জানান, ব্যাংকিং খাতে পর্যাপ্ত তারল্য থাকলেও বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি কমে ৬.০৩ শতাংশে নেমে এসেছে। শিল্প খাতে অনাদায়ী ঋণ ৫০ শতাংশের বেশি এবং খেলাপি ঋণ ৩১ শতাংশে পৌঁছানোকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিতুমীর আরও বলেন, 'বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংক কোম্পানি আইনসহ আর্থিক খাতের বিদ্যমান আইন সংস্কারের কোনো বিকল্প নেই।' আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, এসএমই অর্থায়ন সহজ করার বিকল্প নেই। তবে নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়ের ঘাটতি দূর করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা বলেন, আর্থিক খাতে নির্ভরযোগ্য তথ্যের অভাব সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে। তাই প্রযুক্তিনির্ভর তথ্য বিনিময় বাড়ানো প্রয়োজন। একই প্রতিষ্ঠানের পরিচালক সেলিম আল মামুন বলেন, অতিরিক্ত তারল্য থাকলেও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার অভাবে বেসরকারি খাতে প্রত্যাশিত গতি নেই। তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।
বাংলাদেশ ব্যাংকের আরেক পরিচালক মো. আব্দুল ওয়াহাব বলেন, ঋণ পরিশোধে সময়সীমা রক্ষা না করায় ব্যাংক ও উদ্যোক্তাদের সম্পর্ক দুর্বল হচ্ছে। এনসিসি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন জানান, এসএমই উদ্যোক্তাদের তথ্য ঘাটতির কারণে পরিবেশবান্ধব প্রকল্পে ঋণপ্রাপ্তি বাধাগ্রস্ত হচ্ছে। সিটি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান আইএফআরএস-৯ বাস্তবায়নের ফলে ব্যাংকগুলোর প্রভিশনিং সক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন। তিনি এসএমই খাতের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম সম্প্রসারণের আহ্বান জানান। মুক্ত আলোচনায় বক্তারা ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণ কমানোর ওপর গুরুত্ব দেন।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
৪ মিনিট আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৭ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
২১ ঘণ্টা আগে