স্ট্রিম প্রতিবেদক

উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম আবারও কমানো হয়েছে। এবার অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারে দাম কমেছে ১৫ টাকা ৬৭ পয়সা। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও দাম কমানো হয়েছে।
আজ রবিবার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে জেট ফুয়েলের নতুন এই দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এ দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য (বাংলাদেশি ক্রেতা) জেট ফুয়েলের দাম প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা।
অন্যদিকে, দেশি-বিদেশি এয়ারলাইনসগুলোর আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার (শুল্ক ও মূসকমুক্ত)। আগে এই দাম ছিল ১ দশমিক ০৮২৩ ডলার। অর্থাৎ, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে লিটারে দাম কমেছে শূন্য দশমিক ১০১৫ ডলার।
এর আগে গত মে মাসেও দুই দফায় জেট ফুয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পর শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবরে বিশ্ববাজারে জ্বালানির দাম কমতে শুরু করে। এর ফলে মে মাসের শুরুতে ২১ টাকা ৬৩ পয়সা এবং ২৩ মে ৩৯ টাকা ৫৭ পয়সা কমানো হয়েছিল। তার আগে যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চ ও এপ্রিলে দেশের বাজারে উড়োজাহাজের জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছিল।
উল্লেখ্য, আগে দেশে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৪ সালের সেপ্টেম্বরে ফার্নেস অয়েল ও জেট ফুয়েলের দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসিকে দেওয়া হয়। এরপর গণশুনানি করে গত বছরের মার্চ থেকে প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম নির্ধারণ করে আসছে সংস্থাটি।

.png)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উৎসে কর মনিটরিং ও যাচাইকরণ জোরদারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২০ জুলাই) বিবৃতিতে এই কথা জানায় সংগঠনটি।
১৪ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি কমে ২ দশমিক ২২ শতাংশে নেমেছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হিসাবে প্রবৃদ্ধি হ্রাসের এই চিত্র উঠে এসেছে।
১৬ ঘণ্টা আগে
দেশব্যাপী বিভিন্ন পণ্যের উৎসে কর আদায় পর্যবেক্ষণ ও যাচাই কার্যক্রম জোরদার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বিভিন্ন কর অঞ্চলগুলোতে বিশেষ দল এই কার্যক্রম পরিচালনা করছে।
১৯ জুলাই ২০২৬
দেশে নিষিদ্ধ অনলাইন গেমিং, বেটিং, জুয়া এবং ক্রিপ্টোকারেন্সির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা উদ্বেগজনক হারে বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে এসব অবৈধ খাতে সবচেয়ে বেশি লেনদেন করেছেন চাকরিজীবীরা। তাদের পরেই আছেন গৃহিণী, কৃষি ও মৎস্য খাতে যুক্তরা।
১৮ জুলাই ২০২৬