স্ট্রিম প্রতিবেদক

দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে দক্ষ ও সমন্বিত লজিস্টিকস ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। শনিবার (৯ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক গোলটেবিল আলোচনায় বক্তারা এই আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, লজিস্টিক খাতের সীমাবদ্ধতা ও সমন্বয়হীনতা রপ্তানি সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। লজিস্টিক সীমাবদ্ধতার কারণে খরচ মোট প্রবৃদ্ধির প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়। তিনি বন্দরগুলোতে পেপারলেস অটোমেটেড ব্যবস্থা চালু এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে অবকাঠামো উন্নয়নের দাবি জানান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মহাপরিচালক মো. সলিম উল্লাহ বলেন, সমন্বিত বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনায় পিছিয়ে থাকার ফলে ব্যবসার ব্যয় বাড়ছে। এই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ জানান, দেশের লজিস্টিকস খরচ ২৫ শতাংশ কমানো গেলে রপ্তানি ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। এছাড়া পণ্য পরিবহন ব্যয় ১ শতাংশ কমলে রপ্তানি ৭ দশমিক ৪ শতাংশ বাড়তে পারে। তিনি জাতীয় লজিস্টিক নীতিমালার বাস্তবায়ন এবং বন্দর পরিচালনায় দেশি-বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার ওপর জোর দেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. হাবিবুর রহমান সেবার মান নিশ্চিত করতে দেশের অন্তত একটি সমুদ্রবন্দর বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেন। বুয়েটের অধ্যাপক ড. মো. শামসুল হক বলেন, উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবভিত্তিক ও সমন্বিত না হওয়ায় দেশ ক্রমাগত পিছিয়ে পড়ছে। তিনি সরকারি সংস্থাগুলোর আমূল কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেন।
শাহরিয়ার স্টিল মিলসের এমডি এস কে মাসাদুল আলম মাসুদ অভ্যন্তরীণ নৌপথের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন। অন্যদিকে, বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুসরাত নাহিদ বাবী স্থলবন্দরগুলোর কার্যক্রম পূর্ণাঙ্গ ডিজিটাল করার দাবি জানান। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সিনিয়র প্রজেক্ট অফিসার হুমায়ুন কবির জানান, গাজীপুরের ধীরাশ্রম আইসিডি কনটেইনার ডিপো ও একটি মাল্টিমোডাল লজিস্টিক হাব তৈরিতে কাজ করছে এডিবি।
মুক্ত আলোচনায় বক্তারা একমত হন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে লজিস্টিক সেবার প্রতিটি স্তরে ডিজিটাল প্রযুক্তি এবং দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। অনুষ্ঠানে ডিসিসিআই পরিচালনা পর্ষদের সদস্য এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

.png)

১০ বছরের বেশি সময় আটকে থাকার পর চট্টগ্রামের আনোয়ারায় শুরু হচ্ছে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। সোমবার (২৭ জুলাই) প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হতে হবে।
২ ঘণ্টা আগে
পণ্য উৎপাদনে ‘জোরপূর্বক শ্রম’ বন্ধে ব্যর্থতায় নতুন করে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে সর্বনিম্ন ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক নির্ধারণে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ।
১৮ ঘণ্টা আগে
এন্টারপ্রাইজ বেইজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির অধীনে প্রশিক্ষণ নেওয়া ২ হাজার ৩২৮ জনকে সনদ দেওয়া হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে তাদের এই সনদ দেওয়া হয়। বিজিএমইএ ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত অ্যাসেট যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
১৯ ঘণ্টা আগে
দেশের তৈরি পোশাক, বস্ত্র, চামড়া ও ওষুধশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে রাসায়নিক ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বাড়ানোর জন্য একটি কার্যকর জাতীয় রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্টরা।
১ দিন আগে