স্ট্রিম প্রতিবেদক

এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ পরীক্ষা সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের নির্দেশনায় বলা হয়েছে, অংশগ্রহণকারীদের একটি স্বচ্ছ ব্যাগে রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি বা সমমান পরীক্ষার প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড আনতে হবে। পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীরা কোনো ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, যেকোনো ইলেকট্রনিক-সামগ্রী, ঘড়িসহ অন্য কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।
এ বছর ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের (এইচএসসি বা সমমান সিলেবাস অনুযায়ী) প্রতিটি ১ নম্বর করে মোট ১০০ নম্বরের বিষয়ভিত্তিক বিভাজন হলো যথাক্রমে জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থ বিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০ নম্বর। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাওয়া যাবে ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে। পরীক্ষার সময় গত বছরের তুলনায় ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫; যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫। বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬; যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১ এবং বিডিএস ১ হাজার ৪০৫।
সর্বমোট ১৩ হাজার ৫১টি আসনের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন, যার মধ্যে ৪৯ হাজার ২৮ জন আবেদনকারী ছেলে এবং ৭৩ হাজার ৬০৪ জন মেয়ে। প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৯ জনের বেশি।

.png)

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ক্লাব এনভায়রনমেন্টাল ট্রেইলব্লেজার্স আয়োজিত ‘বিয়ন্ড দ্য বিন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
২১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে কয়েক ঘণ্টা রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে বাংলাদেশ রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে দাবি করে রেল কর্তৃপক্ষ।
২৩ জুলাই ২০২৬
বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঁচ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৩ জুলাই ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অটোরিকশা নিবন্ধনে নির্ধারিত ফির বাইরে ১০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সম্প্রতি ফাঁস হওয়া অডিওতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের উচ্চমান সহকারী কাম কম্পিউটার অপারেটর মনির হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
২২ জুলাই ২০২৬