স্ট্রিম ডেস্ক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় পরিসরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। গত ৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে আবেদনকারীরা ফি জমা দিতে পারবেন ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ পদের সংখ্যা ৫৮৪ ও উপাধ্যক্ষ ৬২৭। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮; মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩ ও সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২ এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৫০৪ শূন্য পদ রয়েছে। মোট শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনায় অধ্যক্ষ ১১০ ও ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্য পদ রয়েছে ১৫০।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের অধ্যক্ষ ৩৪ ও উপাধ্যক্ষ ৫৩; ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২ ও উপাধ্যক্ষ ৩৪৩; আলিম অধ্যক্ষ ২১৯ ও উপাধ্যক্ষ ৩৭৭ এবং দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯ ও সহকারী সুপারিনটেনডেন্ট ১ হাজার ৪টিসহ মোট শূন্য পদ ৩ হাজার ১৩১। তিন অধিদপ্তরের মোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। অনলাইনে আবেদন ফরম সাবমিট করার ২৪ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।
ফি জমার জন্য দুটি এসএমএস পাঠাতে হবে:
১. প্রথম এসএমএস: NTRCAH <স্পেস> User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
২. ফিরতি এসএমএসে পিন (PIN) পাওয়ার পর দ্বিতীয় এসএমএস: NTRCAH <স্পেস> Yes <স্পেস> PIN লিখে আবার ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
১. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী প্রার্থী যে পদে আবেদন করার যোগ্য ও ইচ্ছুক, ওয়েবসাইটে প্রবেশ করে সেই পদের বাটন সিলেক্ট করে আবেদনপত্রের ফরম পূরণ করবেন।
২. আবেদনপত্রে প্রার্থী নিজ স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) পিক্সেল ও সদ্য তোলা স্পষ্ট রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।
৩. প্রার্থী যে পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে যোগ্য ও ইচ্ছুক, বিজ্ঞপ্তিতে উল্লেখিত সেই পদ নির্ধারণ করবেন এবং তা আবেদনপত্রে উল্লেখ করবেন।
আবেদনপত্র দাখিল করার পর কোনো তথ্য সংশোধনযোগ্য নয়।
নিয়োগের জন্য মোট ১০০ নম্বরের মূল্যায়ন হবে। এর মধ্যে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা এবং বাকি ২০ নম্বর নির্ধারিত থাকবে শিক্ষাগত যোগ্যতা (১২ নম্বর) ও মৌখিক পরীক্ষার (৮ নম্বর) ওপর।
এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পাসের জন্য নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
বিষয়: বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি–প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশগুলো), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে উল্লিখিত বিষয়গুলো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা–সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা।
এমসিকিউ ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম এবং প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী টেলিটকের তত্ত্বাবধানে সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ৯৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
১৮ দিন আগে
দেশে ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ-সংক্রান্ত ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।
১৩ জানুয়ারি ২০২৬
যুব উন্নয়ন অধিদপ্তরে লোকবল নিয়োগ দিচ্ছে। চাকরিতে আগ্রহী প্রার্থীদেরকে হতে হবে স্নাতক পাস অথবা সমমান ডিগ্রীধারী। আবেদনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর।
১৭ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্র্যাঞ্চ অ্যাকাউন্টস অফিসার, ফিন্যান্স ও অ্যাকাউন্টস ও হিউম্যানটারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রোগ্রামে জনবল নিয়োগের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সংস্থাটি।
১৫ ডিসেম্বর ২০২৫