ad

শুরু হয়েছে ‘এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা’, লেখা পাঠানো যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১৬: ২২
শুরু হচ্ছে এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা

বইবিষয়ক পত্রিকা ‘এবং বই’-এর আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘বুক রিভিউ প্রতিযোগিতা- ২০২৬’। এবারের আয়োজনে নির্ধারিত দুটি বইয়ের ওপর রিভিউ বা গ্রন্থ সমালোচনা লিখে পাঠাতে পারবেন পাঠকেরা। বুক রিভিউ জমা দেওয়ার শেষ সময় আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতার জন্য নির্বাচিত বই দুটি হলো লেখক ও বিজ্ঞানী আশরাফ আহমেদ রচিত প্রবন্ধের বই ‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ এবং উপন্যাস ‘আলো ছায়ার খেলা’। বই দুটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। একাদাশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থী থেকে শুরু করে যেকোনো বয়সের বাংলাদেশি নাগরিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়া সেরা রিভিউ লেখকদের জন্য মোট ১০টি আকর্ষণীয় পুরস্কার রয়েছে। প্রতিটি বইয়ের ওপর ৫ জন করে মোট ১০ জনকে এই পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী দুজন পাবেন ১০ হাজার টাকা করে, দ্বিতীয় পুরস্কার বিজয়ী দুজন পাবেন ৫ হাজার টাকা করে এবং তৃতীয় পুরস্কার বিজয়ী দুজন পাবেন ৩ হাজার টাকা করে। এ ছাড়া পরবর্তী সেরা ৪ জন গ্রন্থ সমালোচক পাবেন ২ হাজার টাকা করে। নগদ অর্থ ছাড়াও সেরা ১০ জন বিজয়ীর প্রত্যেকে পাবেন ১ হাজার টাকা সমমূল্যের বই।

অংশগ্রহণ করবেন যেভাবে

অংশগ্রহণকারীদের নির্ধারিত দুটি বইয়ের যেকোনো একটি নিয়ে বাংলা ভাষায় রিভিউ লিখতে হবে। লেখার শব্দসংখ্যা হতে হবে ন্যূনতম ১,২০০ থেকে ২,০০০ শব্দের মধ্যে। লেখায় বইয়ের উদ্ধৃতি ব্যবহারে পরিমিত ও যুক্তিসংগত হতে হবে। অন্যত্র প্রকাশিত কোনো লেখা পাঠানো যাবে না এবং লেখায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্পূর্ণ নিরুৎসাহিত করা হয়েছে।

লেখা পাঠানোর নিয়ম

রিভিউটি সুতন্বী এমজে (SutonnyMJ) ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে টাইপ করে [email protected] ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। লেখার নিচে রিভিউ লেখকের পুরো নাম, ঠিকানা ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

প্রাপ্ত রিভিউগুলো একটি বিজ্ঞ জুরি বোর্ডের মাধ্যমে মূল্যায়ন করা হবে। জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের হাতে পরবর্তীতে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হবে। এ আয়োজন-সম্পর্কিত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে জানিয়েছে ‘এবং বই’ কর্তৃপক্ষ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

শুরু হয়েছে ‘এবং বই বুক রিভিউ প্রতিযোগিতা’, লেখা পাঠানো যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত