স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয় এবং মূল্য বৃদ্ধি পায়। সেই চাপ কমাতে ইরানের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি সরবরাহের চাপ তৈরি হয়। সেই চাপ কমাতে সমুদ্রে থাকা ইরানি তেল কেনার ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর দ্য গার্ডিয়ানের।
প্রায় দুই সপ্তাহে এটি তৃতীয়বারের মতো সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র। এর আগে রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করে দেশটি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে বলা হয়, ২০ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জাহাজ বোঝাই ইরানি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিক্রির সাধারণ অনুমতি দেওয়া হয়েছে।

.png)

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১৫ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৬ ঘণ্টা আগে