স্ট্রিম ডেস্ক

জার্মানির রাজধানী বার্লিনে এলজিবিটিকিউদের প্রাইড শোভাযাত্রা গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ব্যবহৃত গাড়িটি ফেলে চালক পালিয়ে যান। তাকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের তথ্যমতে, রাত প্রায় ১০টার দিকে একটি সাদা রঙের মিনিবাস টিয়ারগার্টেন পার্কে থাকা মানুষের ভিড়ে ঢুকে পড়ে। এতে কয়েকজন আহত হন। পরে গাড়িটি একটি গাছে ধাক্কা খেয়ে থেমে যায়।
বার্লিনের দমকল বিভাগ জানিয়েছে, আহত ১৭ জনের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বার্লিন পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
উৎসবে অংশ নেওয়া জুলিয়ান মিথিগ রয়টার্সকে বলেন, 'আমি একটুর জন্য গাড়িটিতে ধাক্কা খাইনি। এটি এলজিবিটিকিউ সম্প্রদায়ের জন্য সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। ব্যক্তিগতভাবে আমি কখনো এমন দিন দেখতে চাইনি। আমি স্তম্ভিত।'
গাড়ি হামলার সময় বার্ষিক ক্রিস্টোফার স্ট্রিট ডে (সিএসডি) উপলক্ষে কয়েক লাখ মানুষ বার্লিনে জড়ো হয়েছিলেন। ইউরোপের সবচেয়ে বড় এলজিবিটিকিউ প্রাইড আয়োজনগুলোর মধ্যে অন্যতম এটি। হামলার পর উৎসবস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়।
১৯৬৯ সালের নিউইয়র্কের স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে বার্লিনে ক্রিস্টোফার স্ট্রিট ডে আয়োজন করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে। এর আগে লাইপজিগ, মানহাইম ও ম্যাগডেবার্গে একই ধরনের হামলায় কয়েকজন নিহত হন।

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১৪ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৬ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
১৭ ঘণ্টা আগে