আমরা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ ও উৎপাদন নিয়ে গবেষণা চালাতে পারি এবং শান্তিপূর্ণ কাজে এর শক্তি ব্যবহার করতে পারি।
স্ট্রিম ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাইদ ইরাভানি বলেছেন, তাঁর দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামাবে না। অর্থাৎ, দেশটির পারমাণবিক কার্যক্রম চলমান থাকবে। গতকাল রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
পরমাণু অস্ত্রবিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অধিকার দাবি করে ইরাভানি বলেন, ‘এনপিটিতে আমাদের দুটি অধিকার সম্পর্কে স্পষ্ট বলা আছে। প্রথমত, আমরা ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ ও উৎপাদন নিয়ে গবেষণা চালাতে পারি এবং শান্তিপূর্ণ কাজে এর শক্তি ব্যবহার করতে পারি। দ্বিতীয় অধিকারটি হলো–আমাদের কার্যক্রমে আইএইএ-এর (আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা) আইনি সুরক্ষা পাওয়া। এছাড়া, আমাদের উন্নয়ন কর্মসূচির জন্য প্রযুক্তিগত সহযোগিতা পাওয়ার অধিকারও রয়েছে।’
ইরানে অবস্থিত আইএইএ-এর কর্মকর্তারা দেশটির পরমাণু প্রকল্পগুলোয় যেতে পারছেন না। এ বিষয়ে ইরাভানি বলেন, ‘তারা নিরাপদে আছেন। তবে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তারা বর্তমানে আমাদের প্রকল্পগুলোয় যেতে পারছেন না। আমাদের মতে, আইএইএ তাদের কাজ ঠিকমতো করেনি।’
তবে ইরানের তরফ থেকে আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি কিংবা সংস্থার কর্মকর্তাদের প্রতি কোনো হুমকি নেই বলেও এই সাক্ষাৎকারে জানান ইরাভানি।
আলোচনার বিষয়ে ইরাভানি বলেন, ‘আমরা আলোচনার জন্য প্রস্তুত। তবে এই আগ্রাসনের পর নতুন করে আলোচনা চালাবার মতো পরিস্থিতি নেই। তাছাড়া আলোচনায় বসার ব্যাপারে আমাদের কোনো আহ্বানও জানানো হয়নি।’
ইরানের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অভিযোগ করে ইরাভানি বলেন, ‘আলোচনার একটি নীতি আছে। এখানে দেওয়া-নেওয়ার বিষয় জড়িত। শর্তহীন আত্মসমর্পণ মানে আলোচনা নয়। বরং এটি হলো আমাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া। তারা আলোচনা চাইলে আমরা প্রস্তুত। কিন্তু যদি তারা আমাদের ওপর কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে আলোচনার কোনো সুযোগ নেই।’
ইসরায়েল প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার কথা বলেছে। ইরাভানি অভিযোগ করেন, এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১২ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
১৫ ঘণ্টা আগে