স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট ছাপানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে এই নোট বাজারে ছাড়া হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন আইনপ্রণেতারা। খবর আল জাজিরা
বর্তমানে যুক্তরাষ্ট্রের আইনে জীবিত কোনো ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহার নিষিদ্ধ। তবে গত বছর এই নিয়মে পরিবর্তন আনতে একটি আইন প্রস্তাব করা হয়। এতে বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের ছবি মুদ্রায় ব্যবহারের সুযোগ চাওয়া হয়।
বৃহস্পতিবার (২৮ মে) হোয়াইট হাউসে বেসেন্ট বলেন, আইন পরিবর্তনের সম্ভাবনাকে সামনে রেখে ইতিমধ্যে নতুন নোটের নকশা প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, প্রতিনিধি পরিষদ ও সিনেটে একটি প্রস্তাবিত আইনে জীবিত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে ২৫০ ডলারের নোটে স্থান দেওয়ার সুযোগ তৈরি করা যায়।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের নিয়োগ দেওয়া কোষাধ্যক্ষ ব্র্যান্ডন বিচ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে নতুন নোট চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে ব্যুরো অব এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিংকে চাপ দিচ্ছেন।
বেসেন্ট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের ছবি ২৫০তম বার্ষিকীর স্মারক নোটে থাকাকে তিনি অনুচিত মনে করেন না।
ওয়াশিংটন পোস্টের হাতে আসা একটি নকশায় ‘আমেরিকা ২৫০ অ্যানিভার্সারি’ লেখা দেখা গেছে, যা ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জনকে নির্দেশ করে।
এ বিষয়ে আল জাজিরার যোগাযোগ করলে সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।
২০২৫ সালে হোয়াইট হাউসে ফেরার পর সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজের ব্যক্তিগত ব্র্যান্ড আরও বিস্তৃত করেছেন ট্রাম্প। ট্রাম্পের ছবিযুক্ত ব্যাংকনোট সেই প্রচেষ্টারই সর্বশেষ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পের স্বাক্ষরও মুদ্রায় যুক্ত হওয়ার কথা রয়েছে। এটি কোনো বর্তমান প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রথম।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যাংকনোটে অর্থমন্ত্রী ও ট্রেজারারের স্বাক্ষরই ব্যবহৃত হয়ে আসছে।
গত মার্চে ট্রাম্পের নিয়োগ দেওয়া রডনি মিমস কুক জুনিয়রের নেতৃত্বাধীন ইউএস কমিশন অব ফাইন আর্টস প্রেসিডেন্টের ছবিসংবলিত একটি স্মারক স্বর্ণমুদ্রা তৈরির অনুমোদন দেয়।
স্মারক মুদ্রার এই সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। সমালোচকদের কেউ কেউ একে স্বৈরশাসক ও রাজতান্ত্রিক আচরণের সঙ্গে তুলনা করেছেন।

.png)

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
১ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে