স্ট্রিম ডেস্ক

ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় অন্তত এক নারী নিহত হয়েছেন।
এদিকে, ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়। অবশ্য দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করে হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। খবর বিবিসির।
ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উত্তর সুলাওয়েসির মিনাহাসা অঞ্চলে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ৭০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে টারনাটে শহরের উপকূলসংলগ্ন নর্দান মলুকা সাগরে এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে এর তীব্রতা ৭ দশমিক ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৪ নির্ধারণ করা হয়।
সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। শহরটিতে প্রায় দুই লাখেরও বেশি মানুষের বসবাস রয়েছে।
ইন্দোনেশিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, মূল কম্পনের পর আরও দুটি আফটার শক অনুভূত হয়েছে। যার মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৫ এবং ৫ দশমিক ২।

.png)

পশ্চিম তীরে দুটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে। রোববার (২৬ জুলাই) তুলকারেমের দক্ষিণে কুর গ্রাম এবং নাবলুসের দক্ষিণে কুসরা শহরে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে তরুণদের আন্দোলনে চ্যালেঞ্জে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) কয়েক দিনের আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগে বাধ্য হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৬ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৬ ঘণ্টা আগে