স্ট্রিম ডেস্ক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিয়ে তা সংরক্ষণের প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে রাশিয়া আবারও এ ধরনের উদ্যোগ নিতে পারে। খবর আল-জাজিরার।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ২০১৫ সালে রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও একই ধরনের উদ্যোগ নেওয়া সম্ভব।
পুতিনের ভাষ্য, যুদ্ধে জড়িত সব পক্ষ প্রথমে ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র সমৃদ্ধ ইউরেনিয়াম শুধু তাদের ভূখণ্ডে পাঠাতে জোর করে। এরপর ইরানও নিজেদের অবস্থানে কঠোর হয়।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ বজায় রাখবে। চলমান সংকট দ্রুত শেষ হবে বলেও আশা প্রকাশ করেন।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.png)

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৩ ঘণ্টা আগে
‘মনে রাখবেন, ককরোচদের সঙ্গে লাগতে আসবেন না।’ ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর-মন্তরের আন্দোলন মঞ্চ থেকে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।
১৪ ঘণ্টা আগে