স্ট্রিম ডেস্ক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া সরকারের সঙ্গে কোনো আলোচনাই অর্থবহ হবে না বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর মাধ্যমে শনিবার (২৫ জুলাই) তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ছাড় না দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল দলটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। সরকার যদি এ দাবিতে রাজি না হয়, তাহলে বৈঠকের কোনো অর্থ নেই।’
শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠক হয়। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকের পর নাড্ডা জানান, আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবি ও পরীক্ষা সংস্কারসংক্রান্ত পাঁচটি প্রস্তাব নিয়ে সরকার আলোচনা করছে। এসব বিষয়ে সরকারের অবস্থান জানাতে শনিবার পুনরায় বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিজেপির তিনটি দাবি হচ্ছে— শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিট (NEET) প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া।
সরকার নীতিগতভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা না করা এবং ক্ষতিপূরণের দাবিতে ইতিবাচক অবস্থান নিয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে এখনো সম্মতি দেয়নি।
এনডিটিভির খবরে বলা হয়েছে, সরকারি সূত্র জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো পরিকল্পনা সরকারের নেই। পদত্যাগ সবচেয়ে সহজ হলেও শিক্ষামন্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁস-সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে কঠোর শাস্তির বিধান রেখে সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা সচিবকে বদলি এবং জাতীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার (এনটিএ) ৪৭ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। সংস্থাটিকে পুনর্গঠনেরও আশ্বাস দেওয়া হয়েছে।
তবে এসব পদক্ষেপকে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা। তিনি বলেন, ‘প্রশ্নফাঁসের ঘটনায় চূড়ান্ত জবাবদিহি শিক্ষামন্ত্রীর। নিট প্রশ্নফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের ঘটনারও দায় তাঁর। তাই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে।’
এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার টাইফয়েড ধরা পড়েছে। কিন্তু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে।’ অসুস্থ হলেও আন্দোলনের দাবিতে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
অন্যদিকে দিল্লির যন্তর-মন্তর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে জনসমাগম বিঘ্নিত করতে রাজধানীর ১৮টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে বিজেপি নিয়ন্ত্রিত দিল্লি সরকার।

.png)

ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে ড্রোন প্রযুক্তির একটি প্রদর্শনী লক্ষ্য করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ১০০ জন। একই দিনে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলায় আরও অন্তত সাতজন নিহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
ফ্রান্স ও স্পেনে চলমান দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। দাবানলের তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ২ লাখ ২০ হাজারের বেশি স্থানীয় মানুষকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই সেনাবাহিনী মোতায়েন ক
৪ ঘণ্টা আগে
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ ভেঙে প্রবেশের চেষ্টা করা একটি বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়েছে মার্কিন বাহিনী। ওমান উপসাগরে সতর্কবার্তা অমান্য করায় জাহাজটির ইঞ্জিন লক্ষ্য করে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
৫ ঘণ্টা আগে
গত বছর লন্ডনের একটি হোটেলে সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন ফাহাদ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন জালাউই আল সৌদকে মৃত পাওয়া যায়। তাঁর শরীরে মদ, গামা-হাইড্রোক্সিবিউটিরেট (জিএইচবি), গাঁজা এবং জ্যানাক্সের উপস্থিতি পাওয়া গেছে। আদালতে উপস্থাপিত টক্সিকোলজি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১৫ ঘণ্টা আগে