ভারতের বিধানসভা নির্বাচন
তথ্যসূত্র:

ভারতে আসাম ও কেরালা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এই তিন অঞ্চলে একটানা ভোটগ্রহণ চলে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, কেরালায় ৭৮ দশমিক ১৩ শতাংশ, আসামে ৮৫ দশমিক ৪৯ শতাংশ এবং পদুচেরিতে ৮৯ দশমিক ৮৭ শতাংশ ভোট পড়েছে। আগামী ৪ মে ভোট গণনার পর জানা যাবে নির্বাচনের ফলাফল ।
গত এক দশক ধরে আসামে ক্ষমতায় থাকা বিজেপির জন্য এবারের নির্বাচন আধিপত্য ধরে রাখার লড়াই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্বাচনী প্রচারে অভিবাসন এবং অনুপ্রবেশের ইস্যুগুলো প্রাধান্য পেয়েছে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট সুশাসন ও অর্থনৈতিক বিষয়গুলোকে সামনে এনেছে।
কেরালার রাজনীতিতে সাধারণত বামপন্থী ও কংগ্রেস জোটের মধ্যে ক্ষমতার রদবদল হয়। ১০ বছর ধরে ক্ষমতায় থাকা বামপন্থী জোট এবারও তাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করছে। রাজ্যের উন্নত শিক্ষা ও স্বাস্থ্য সূচকের কারণে সেখানকার প্রচারণায় জনকল্যাণনির্ভর নীতিই মুখ্য ছিল।
পদুচেরিতে বর্তমানে বিজেপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় রয়েছে। সেখানেও মূলত কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতিকে কেন্দ্র করেই দুই পক্ষের লড়াই হয়েছে।
নির্বাচন চলাকালীন ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, বিজেপিকে সুবিধা দিতে তালিকা থেকে লাখ লাখ ভোটার, বিশেষ করে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। যদিও বিজেপি ও নির্বাচন কমিশন এই অভিযোগ অস্বীকার করেছে।
ভোটের দিন বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। পদুচেরির মান্নাদিপেত এলাকায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ছাড়া কেরালায় পোলিং বুথের কাছে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচন এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে এই পাঁচ অঞ্চলের নির্বাচনে ১৭ কোটি ৪০ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যা ভারতের মোট ভোটারের প্রায় ১৮ শতাংশ। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিজেপির প্রভাব বিস্তারের চেষ্টাকে বিরোধী দলগুলো বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।

.png)

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
১ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
১ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে