তথ্যসূত্র:

যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ শিথিল হওয়ার ইঙ্গিত পাওয়ার পরপরই কিউবাতে একটি রুশ তেলবাহী জাহাজ পৌঁছেছে। রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স সোমবার (৩০ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে।
গত জানুয়ারি মাসের পর প্রথম তেলের চালান কিউবায় পৌঁছাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের বলেন, কিউবার মানুষের টিকে থাকার জন্য জ্বালানি প্রয়োজন এবং রাশিয়া বা অন্য কোনো দেশ সেখানে তেল পাঠালে তাতে তাঁর কোনো সমস্যা নেই।
ইন্টারফ্যাক্সের প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যানাতোলি কোলোডকিন’ নামের রুশ ট্যাঙ্কারটি ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে কিউবার জলসীমায় অবস্থান করছে। মস্কো একে ‘মানবিক সহায়তা’ হিসেবে উল্লেখ করেছে। রাশিয়ার জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিভ বুধবার জানান, নিষেধাজ্ঞার চাপের কারণে কিউবা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সে কারণেই রাশিয়া এই জরুরি সহায়তা পাঠাচ্ছে।
গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী অপহরণ করার পর থেকে কিউবায় জ্বালানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভেনেজুয়েলা ছিল কিউবার প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। এই সরবরাহে বিঘ্ন ঘটায় দেশটিতে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় এবং হাসপাতালগুলোতে জরুরি সেবা বজায় রাখা অসম্ভব হয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহে সতর্ক করেছিল, জ্বালানি সংকটের কারণে কিউবার স্বাস্থ্য ব্যবস্থা ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রগুলো (আইসিইউ) বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন হুমকি দিয়েছিল, কিউবাকে তেল সরবরাহকারী যেকোনো দেশের ওপর তারা অতিরিক্ত শুল্ক আরোপ করবে। তবে রোববারের বক্তব্যে ট্রাম্প জানান, ‘আমাদের একটি ট্যাঙ্কার সেখানে রয়েছে। কেউ এক জাহাজভর্তি পণ্য পেলে আমাদের আপত্তি নেই... কারণ তাদের তো বেঁচে থাকতে হবে।’
স্নায়ুযুদ্ধের পর কিউবা বর্তমানে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মোকাবিলা করছে। পর্যটন খাতের বিপর্যয় এবং মার্কিন জ্বালানি অবরোধ এই সংকটকে আরও ঘনীভূত করেছে। প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেলের নেতৃত্বাধীন সরকার বর্তমানে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

.png)

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ মিনিট আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
১১ মিনিট আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে