তথ্যসূত্র:

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির সংবাদ সংস্থা আনসা এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিরক্ষা চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম বিনিময় চলত। প্রযুক্তি গবেষণার ক্ষেত্রেও উভয় দেশ একে অপরকে সহযোগিতা করত।
২০০৬ সালে হওয়া এই চুক্তি পাঁচ বছর অন্তর পর্যালোচনার নিয়ম রয়েছে। গত এক সপ্তাহে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বেড়েছে। লেবাননে ইতালীয় শান্তিরক্ষীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ইসরায়েলি বাহিনী ইতালীয় কনভয় লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়েছিল। এই হামলায় কোনো ইতালীয় সৈন্য হতাহত না হলেও দেশটির একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার এই ঘটনার প্রতিবাদে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছিল ইতালি।
সম্প্রতি ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননের সাধারণ নাগরিকদের ওপর ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। তাজানি বর্তমানে ইতালির উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সোমবার লেবাননের রাজধানী বৈরুত সফরে দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে বৈঠক করেন তাজানি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি জানান, লেবাননের মানুষের প্রতি ইতালি সংহতি প্রকাশ করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটির ২ হাজারের বেশি মানুষ নিহত ও সাড়ে ৬ হাজারে বেশি মানুষ আহত হয়েছেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে