স্ট্রিম ডেস্ক

ইরান সংঘাতের চূড়ান্ত অবসান না হওয়া পর্যন্ত সেখান থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৭ জুন) এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, ‘ইরান যুদ্ধে নিয়োজিত ৫০ হাজার সেনাসদস্যের কোনো বিপদ দেখছি না। আমরা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রতিরক্ষা ও আক্রমণভাগ। এই মুহূর্তে সেনা প্রত্যাহার চরম বোকামি হবে। অভিযানের যৌক্তিক সমাপ্তি না হওয়া পর্যন্ত সেনা সরানো হবে না।’
ট্রাম্প বলেন, ‘এই অভিযানে ১৩ সেনাসদস্যকে হারিয়েছি আমরা। আমি কোনো প্রাণহানিও দেখতে চাই না। কিন্তু ভিয়েতনাম বা বিগত সাত-আটটি যুদ্ধের দিকে তাকান যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে, সেখানে এই অভিযানে মাত্র ১৩ জন নিহত।’ তিনি দাবি করেন যে এই যুদ্ধ পরিচালনায় তার প্রশাসন দুর্দান্ত কাজ করছে।
যুক্তরাষ্ট্রের সামরিক রেকর্ড অনুযায়ী, ইরান সংঘাত শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৩ মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। গত ১ মার্চ কুয়েতের শুআইবা বন্দরে ইরানের এক ক্ষেপণাস্ত্র হামলায় ছয় সেনাসদস্য নিহত হন। এরপর ৮ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় এক মার্কিন সেনা মারা যান।
সর্বশেষ গত ১২ মার্চ পশ্চিম ইরাকে মার্কিন বিমানবাহিনীর একটি ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার’ জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে আরও ছয় মার্কিন সেনাসদস্যের মৃত্যু ঘটে।
তথ্যসূত্র: সিএনএন

.png)

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১৫ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৭ ঘণ্টা আগে