স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে গানবোট থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) যুক্তরাজ্যের নৌবাণিজ্য সংস্থা ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও) এই হামলার তথ্য নিশ্চিত করেছে।
ট্যাংকারের ক্যাপ্টেনের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, কোনো প্রকার রেডিও সংকেত বা চ্যালেঞ্জ ছাড়াই গানবোটগুলো থেকে হঠাৎ গুলি চালানো হয়। তবে জাহাজ এবং এর সব ক্রু অক্ষত ও নিরাপদ রয়েছেন।
মেরিটাইম সংস্থাটি জানিয়েছে, যে দুটি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে সেগুলো ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত।
শনিবার (১৮ এপ্রিল) বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি আবার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয় ইরানের সামরিক বাহিনী। আইআরজিসির বিবৃতিতে বলা হয়, প্রণালিটি আবার তার ‘পূর্ববর্তী অবস্থায়’ ফিরে যাবে এবং সশস্ত্র বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণ করবে।
ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ এনে বলা হয়েছে, তথাকথিত ‘মার্কিন অবরোধ’ সামুদ্রিক ডাকাতির শামিল।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনই হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করেছিল ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই ঘোষণা দেন। এর ফলে ৪৮ দিনের অচলাবস্থা শেষে প্রথমবারের মতো পূর্ণমাত্রায় খোলে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই প্রণালি।
তথ্যসূত্র: বিবিসি

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৩ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে