স্ট্রিম ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ জুন) দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ১৩৪ জন গুরুতর আহত এবং অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন।
তবে হতাহতের সংখ্যা এখনো দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল (এনডিআরআরএমসি) নিশ্চিত করেনি।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে জেনারেল সান্তোস শহরের ‘জলিবি’ রেস্তোরাঁসহ বেশ কিছু বহুতল ভবন মুহূর্তেই ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ভূমিকম্পের তীব্রতায় ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডও ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছিল, তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় প্রত্যাহার করে নেয়।
পরিস্থিতি বিবেচনায় মিন্দানাও অঞ্চলের সকল স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের সাময়িক বন্ধ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বংবং মার্কোস।
ভৌগোলিকভাবে সংবেদনশীল ও অস্থিতিশীল ‘প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারের’ ওপর অবস্থিত বলে ফিলিপাইনে প্রায়শই ভূমিকম্প অনুভূত হয়। এর আগে গত সেপ্টেম্বরে দেশটির কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এর কয়েক দিন পরই মিন্দানাওয়ের দাভাও ওরিয়েন্টাল উপকূলে ভূমিকম্পে আরও আটজন প্রাণ হারিয়েছিলেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে