তথ্যসূত্র:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে বলে নিশ্চিত করেছে লেবাননের প্রেসিডেন্সি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননের একটি সরকারি সূত্র সিএনএনকে জানিয়েছে, প্রেসিডেন্ট আউন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে রাজি হননি। এর আগে ট্রাম্প এবং ইসরায়েলি মন্ত্রিসভার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, এই দুই নেতার মধ্যে ঐতিহাসিক আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিবিসি আরবিও লেবানিজ প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে নিশ্চিত করেছে, আপাতত নেতানিয়াহুর সঙ্গে কোনো আলোচনার পরিকল্পনা নেই আউনের। লেবাননের প্রেসিডেন্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি নেতানিয়াহুর কল গ্রহণ করবেন না।
প্রেসিডেন্ট আউনের এমন আচরণের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকা অবস্থায় নেতানিয়াহুর সঙ্গে কথা বলা প্রেসিডেন্ট আউনের জন্য রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। এতে হিজবুল্লাহ এবং লেবাননের সাধারণ জনগণের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
আউন ইসরায়েলের সঙ্গে সংলাপে আগ্রহী হলেও, তাঁর মূল শর্ত হলো—আগে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। কিন্তু ইসরায়েল এখনো লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর লেবাননের প্রেসিডেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ‘স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠার চেষ্টার জন্য প্রেসিডেন্ট আউন ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট আউন আশা প্রকাশ করেছেন, এই প্রচেষ্টার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে গোলাবর্ষণ বন্ধ হবে।’ ট্রাম্পের পক্ষ থেকে আউন ও লেবাননের প্রতি সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে এবং দ্রুত যুদ্ধবিরতির অনুরোধ রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
৪ মিনিট আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৭ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৯ ঘণ্টা আগে