স্ট্রিম ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় শনিবারও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোমা হামলা বন্ধের আহ্বান জানানোর পরও এ হামলা চলতে থাকে। এর আগে হামাস জানিয়েছিল, তারা ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার কিছু অংশ মেনে নিতে রাজি।
শনিবারের বোমাবর্ষণ ও বিমান হামলায় নিহতদের মধ্যে অন্তত ৪৫ জন ছিলেন গাজা সিটিতে। কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি সেনারা এখানে অভিযান চালাচ্ছে। দুর্ভিক্ষপীড়িত এ শহর থেকে প্রায় দশ লাখ মানুষ দক্ষিণের এলাকায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
চিকিৎসকরা জানান, গাজা সিটির তুফাহ এলাকায় এক আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ১৮ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। আশপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার সিভিল ডিফেন্স সংস্থা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে সাত শিশু রয়েছে। তাদের বয়স দুই মাস থেকে আট বছরের মধ্যে।
ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি বাস্তুচ্যুতদের ক্যাম্পেও হামলা চালায়। এতে দুই শিশু নিহত ও অন্তত আটজন আহত হন। উল্লেখ্য, আল-মাওয়াসিকে ইসরায়েল ‘নিরাপদ মানবিক অঞ্চল’ ঘোষণা করে ফিলিস্তিনি পরিবারগুলোকে সেখানে যেতে বলেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকাতেই বারবার হামলা চালানো হয়েছে।
এ ছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরসহ অন্যান্য স্থানেও বিমান হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার সাংবাদিক হিন্দ খৌদারি জানান, উত্তর গাজায় অবশিষ্ট কিছু হাসপাতাল জ্বালানির সংকটে ভুগছে। ফলে এত আহত রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, ‘মাঠের পরিস্থিতি দেখে মনে হয় না, কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর আছে।’

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৩ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৭ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে