স্ট্রিম প্রতিবেদক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) নিজেদের ওয়েবসাইটে এই খসড়া প্রকাশ করে ইসি। খসড়ায় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের জন্য একই ধরনের আচরণবিধি রাখা হয়।
আগামী ৩০ জুনের মধ্যে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে এই খসড়ার ওপর মতামত দিতে অনুরোধ জানায় ইসি।
প্রকাশিত খসড়ায় বলা হয়, কোনো প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি ডিজিটাল বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার শুরুর আগে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল আইডিসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য আবশ্যিকভাবে রিটার্নিং অফিসারের কাছে দাখিল করতে হবে। তথ্য জমা না দিয়ে কোনো প্রচারণা চালানো যাবে না।
নির্বাচনী প্রচারণায় নির্বাচন সংশ্লিষ্ট কোনো বিষয়ে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা যাবে না। ঘৃণাত্মক বক্তব্য, ভুল তথ্য, কারো চেহারা বিকৃত করা ও নির্বাচনসংক্রান্ত বানোয়াট তথ্যসহ কোনো প্রকার ক্ষতিকর কনটেন্ট তৈরি ও প্রচার করা যাবে না।
খসড়ায় আরো বলা হয়, জাতি, ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা সম্প্রদায়ের ওপর ভিত্তি করে কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত বা সামষ্টিক আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না। নির্বাচনী স্বার্থ হাসিল করার জন্য ধর্মীয় বা জাতিগত অনুভূতির অপব্যবহার করা যাবে না।
ভোটারদের বিভ্রান্ত করার জন্য কিংবা নারী-পুরুষ নির্বিশেষে কোনো প্রার্থীর চরিত্র হনন বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে সাধারণভাবে, এডিট (সম্পাদনা) করে কিংবা এআই দ্বারা কোনো মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল, কুরুচিপূর্ণ এবং মানহানিকর কনটেন্ট তৈরি, প্রকাশ, প্রচার ও শেয়ার করা যাবে না।
পোস্টার ও শোডাউন নিষিদ্ধ করে খসড়ায় বলা হয়, কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণায় কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। তবে প্রচারপত্র, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাবে।
নির্বাচনী প্রচারকালে ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বের করা যাবে না। কোনো প্রকারের শোডাউন বা মহড়া করা যাবে না। নির্বাচনী প্রচারকাজে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহার করা যাবে না। এমনকি ভোটকেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির (সীমানা) মধ্যে মোটরসাইকেল বা অন্য কোনো যানবাহন চালানো নিষিদ্ধ থাকবে বলে খসড়ায় বলা হয়।
তবে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বজায় রাখার প্রয়াসে যানবাহনের চারপাশে ডিজিটাল প্রযুক্তি বা সাধারণ পচনশীলসামগ্রী ব্যবহার করে তৈরি ক্যারাভান বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে দুপুর ১২টা থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। কিন্তু এই প্রচারের কারণে যেন যান চলাচলে বিঘ্ন বা জনদুর্ভোগের সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে।
মাইক ব্যবহারের বিষয়ে খসড়ায় বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা সংস্থা একটি ওয়ার্ডে পথসভা বা নির্বাচনী প্রচারের কাজে একের অধিক মাইক্রোফোন বা শব্দবর্ধনকারী যন্ত্র ব্যবহার করতে পারবেন না। এ ছাড়া দুপুর ১২টার আগে ও সূর্যাস্তের পর কোনোভাবেই মাইক বা শব্দবর্ধনকারী যন্ত্র ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারে ব্যবহৃত মাইক বা সাউন্ড সিস্টেমের শব্দের মানমাত্রা কোনোভাবেই ৬০ ডেসিবেলের অতিরিক্ত হতে পারবে না।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬