স্ট্রিম ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। আল জাজিরা জানায়, ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার অতিক্রম করেছে। এর ফলে কয়েক দিনের ব্যবধানে আবারও ১০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমা পার হলো এই মানদণ্ড।
রোববার (১২ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীকে আদেশ দেন। অবশ্য পরে যুক্তরাষ্ট্রের সেন্টকম জানায়, পুরোপুরি অবরোধ নয় শুধু ইরানগামী ও ইরান থেকে আসা জাহাজগুলোর ওপরই নিষেধাজ্ঞা থাকবে। পরে পরিস্থিতি কিছুটা নমনীয় হয়।
ঘোষণা অনুযায়ী, আজ সোমবার (১৩ এপ্রিল) পূর্বাঞ্চলীয় সময় সকাল ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।
গত মাসে তেলের দাম ১১৯ ডলার ছাড়ালেও, দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণায় তা কমে গত সপ্তাহে ৯২ ডলারের নিচে নেমে আসে। বর্তমানে ইরান সীমিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দিলেও স্বাভাবিক সময়ের তুলনায় তা অনেক কম।
এদিকে, এই উত্তেজনার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। অনিশ্চয়তার কারণে সোমবার এশিয়ার প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়। জাপানের নিক্কেই ২২৫ সূচক দশমিক ৯ শতাংশ কমেছে, আর দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ১ শতাংশের বেশি পতন হয়েছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচকের ফিউচারও প্রায় দশমিক ৮ শতাংশ কমেছে।

.png)

কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
১ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
২ ঘণ্টা আগে
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে