স্ট্রিম ডেস্ক

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের পরাজয়ের গুজবে এক যুবক আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (৪ মে) ভোট গণনার আগে কৃষ্ণগিরি জেলায় এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, থালাপতি পরাজয়ের গুজব শুনে কে মহেন্দ্রন (২৮) নামে এক যুবক নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।
কৃষ্ণগিরি টাউন পুলিশ জানিয়েছে, মহেন্দ্রন তাঁর প্রিয় নেতা বিজয়ের নির্বাচনি ফলাফল নিয়ে উদ্বিগ্ন ছিলেন। সামাজিক মাধ্যমে বিজয়ের ‘তামিলাগা ভেটরি কাজগমের পরাজয় নিয়ে বিভিন্ন অসমর্থিত খবর ও গুজব ছড়িয়ে পড়লে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে কৃষ্ণগিরি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অন্যদিকে সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৩৪ আসনের ৩৯টিতে জয় এবং ৬৯টি আসনে এগিয়ে আছে বিজয়ের দল। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী ডিএমকে ২০ আসনে জয় এবং ৫৫ আসনে এগিয়ে।
বিজয়ের রাজনীতিতে প্রবেশ নিয়ে শুরু থেকেই তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছিল। বুথ ফেরত জরিপগুলোতে ডিএমকে জোটের জয়ের আভাস দেওয়া হলেও, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতো কোনো কোনো জরিপ বিজয়ের অভাবনীয় উত্থানের ইঙ্গিত দিয়েছিল।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কোনো গুজবে কান না দেওয়ার এবং কেবল অফিশিয়াল ফলাফলের ওপর নির্ভর করার অনুরোধ জানিয়েছে।
তথ্যসূত্র: দ্য হিন্দুস্থান টাইমস এবং দ্য টাইমস অব ইন্ডিয়া

.png)

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১৫ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৭ ঘণ্টা আগে