স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটে চলছে বড় ধরনের ওলটপালট। বোর্ড সভাপতি ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়েছে ২৯ মে রাতে। আর আজই বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
আজ শুক্রবার বিকেলে (৩০ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকরা এক সভায় বসছেন। ওই সভায় বিসিবির সংখ্যাগরিষ্ঠ পরিচালকদের ভোটে বোর্ডের নতুন সভাপতির দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সূত্রে সভার বিষয়টি জানা গেছে। এছাড়া সূত্র নিশ্চিত করেছে, বুলবুলকে বিসিবির জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এক অনলাইন সভায় তাঁকে কাউন্সিলরের অনুমোদন দেওয়া হয়।
আজ এরই মধ্যে বুলবুলকে বিসিবির পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দিয়েছে ক্রীড়া পরিষদ। বিসিবি সভাপতি হতে হলে শুধু কাউন্সিলর নয়, পরিচালকও হতে হবে। বিকেলের বোর্ড সভার আগে বুলবুলকে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে প্রজ্ঞাপন দেওয়ায় তিনি সভাপতি পদের যোগ্য হলেন। এরপর বিসিবির বাকি ৯ পরিচালকের সংখ্যাগরিষ্ঠরা বুলবুলকে ভোট দিলে তাঁর বিসিবির নতুন সভাপতি হতে বাধা নেই।
গতকাল রাতে ফারুক আহমেদের ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালকের পদ বাতিল করে চিঠি দেওয়া হয়। তার আগেই কাউন্সিলর হওয়ায় চিঠি পান বুলবুল।
জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতন ঘটলে বিদেশ থেকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগপত্র পাঠান। তাঁর জায়গায় সরকারের চাওয়ায় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হয়ে বিসিবির সভাপতি হন ফারুক আহমেদ। কিন্তু দায়িত্ব পালনের ৯ মাসে বিসিবির সংখ্যাগরিষ্ঠ পরিচালকরা ক্রীড়া উপদেষ্টা বরাবর অনাস্থা চিঠি দিলে তাঁকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়। ফারুক আহমেদের জায়গায় একই নিয়ম অনুসরণ করে ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে বিসিবি সভাপতি হতে যাচ্ছেন বুলবুল। তবে তিনি দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান না। বিসিবির নির্বাচন পর্যন্ত দায়িত্বে থেকে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিতে চান। যে নির্বাচন অক্টোবরে হওয়ার কথা।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে