স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৪ আগস্ট) রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
ভুক্তভোগী নারীর বাড়ি পার্শ্ববর্তী জেলা খুলনার কয়রা উপজেলায়। মামলার পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। মামলার প্রধান অভিযুক্ত রাজু সাতক্ষীরার তালা উপজেলার বাসিন্দা। তিনি জেলার একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। তবে তদন্তের স্বার্থে আসামি সবার পরিচয় প্রকাশ করতে চায়নি পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনদের সূত্রে জানা যায়, এক আত্মীয়ের মাধ্যমে রাজুর সঙ্গে পরিচয় হয় ওই গৃহবধূর। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে চিকিৎসক দেখানোর কথা বলে তাকে কয়রা থেকে তালায় নিয়ে আসা হয়। সন্ধ্যা হওয়ায় চিকিৎসক দেখানো সম্ভব না বলে গৃহবধূকে শহরের একটি বাসায় নিজের মা-বোনের সঙ্গে থাকার কথা বলেন রাজু।
অভিযোগে বলা হয়েছে, বাসায় থাকা এক নারীর সহযোগিতায় রাতে খাবারে চেতনানাশক পদার্থ মিশিয়ে খাওয়ানোর পর গৃহবধূকে ধর্ষণ করে রাজু। জ্ঞান ফেরার পর বিষয়টি বুঝতে পেরে জানতে চাইলে তাকে গালিগালাজ করেন বাসার ওই নারী। এমনকি মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। পরে রাতে আরও দুই যুবক তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরদিন শুক্রবার সকালে কৌশলে ওই বাসা থেকে বেরিয়ে এক আত্মীয়ের সাহায্যে তালা থানায় মামলা করেন ভুক্তভোগী।
তালা থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা হয়েছে। প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২ ঘণ্টা আগে