শিক্ষায় কোন নেপোটিজম-ফেভারিটিজম চলবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘আমরা (বিএনপি) আসার পর এডমিশন, শিক্ষক নিয়োগ সব জায়গায় মেধাকে প্রাধান্য দেওয়া হয়েছে।’
শুক্রবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবীবের এক মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবীব শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলেন, বিসিএসে বিগত সময়ে অন্য দলের রাজনীতি করায় অনেকের নিয়োগ হয়নি। বর্তমান সময়ে রাজনৈতিক কারণে কোন মেধাবী যেন নিয়োগ থেকে বঞ্চিত না হয় এ বিষয়ে আপনারা মন্ত্রিপরিষদে আলোচনা করবেন এবং এ বিষয়ে কঠিন পদক্ষেপ নিবেন।
আহসান লাবীবের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, তুমি বলেছো এর আগে যারা শিক্ষক হয়েছেন, মেধাবিহীন, তাদের বের করতে। তুমি সঠিক। এর একটা বিহিত করা প্রয়োজন রয়েছে। আমি এই ব্যাপারে একটি কন্সট্রাক্টিভ মেথড নিয়ে কাজ করছি যে কীভাবে এটা করা যায়। মেধাহীনরা শিক্ষক হতে পারে না।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা যখন পড়াশোনা করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট না হলে ডিপার্টমেন্টে জয়েন করা যেতো না। আর এখন সেকেন্ড ক্লাস রাজনৈতিক কারণে জয়েন করে। এ বিষয়গুলো আমরা এড্রেস করি। শিক্ষাতে কোন নেপোটিজম-ফেভারিটিজম চলবে না।
মন্ত্রী আরও বলেন, আমিতো নিয়োগ দেই। আমার কি কোন লোক নেই যে তদবির করেনি জাহাঙ্গীরনগরে ভর্তি হবার জন্য। বলতে পারবে তোমার ভিসিরা, যে বাংলাদেশের কোথাও অনুরোধ করেছি ওকে চাকরি দেন, ওকে এডমিশিন দেন। না, আমরা নেপটিজম, ফেভারিটজম এডুকেশন সেন্টারে করি না।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে