স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর এলাকার একটি বন্ধ ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন বুধবার (১৫ এপ্রিল) সকালে বান্ধবীদের সঙ্গে মেলার যাওয়া কথা বলে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়েছিল বলে জানিয়েছে তার পরিবার।
কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত ওই ইটভাটাটি পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডলের মালিকানাধীন। মৃত নাসিমা খাতুন (১৫) উপজেলার সলেমানপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত ইকো ব্রিকসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে থানায় জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নাসিমার মা নাজমা বেগম জানান, গতকাল বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে বৈশাখী মেলায় যাওয়ার কথা বলে নাছিমা। এতে নিষেধ করা হলে মায়ের সঙ্গে মনোমালিন্য হয় তার। পরে বাড়ি থেকে বের হয়ে যায় সে। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় সে পার্শ্ববর্তী গ্রাম সাফদারপুর নানাবাড়ি গেছে মনে করেন তিনি। কিন্তু রাতে ফোনে জানতে পারেন সে নানাবাড়ি যায়নি। আজ (বৃহস্পতিবার) সকালে ইটভাটার পুকুরে লাশ ভাসার খবর শুনে এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন তিনি।
ভাটা মালিক সালাহউদ্দিন বুলবুল বলেন, ‘আমার ইটভাটাটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে যেহেতু পুকুরটি থেকে মরদেহ উদ্ধার হয়েছে, এ কারণে প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।’
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ইটভাটার পুকুরে ভাসমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৪ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪০ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে