স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (১৭ মে) দিবাগত রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের অধীন ছয়টি থানা এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (১৮ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তেজগাঁও বিভাগের অধীনস্থ মোট ছয়টি থানার পুলিশ এই অভিযানে অংশ নেয়।
থানাভিত্তিক গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, শেরেবাংলা নগর থানায় ২১ জন, মোহাম্মদপুর থানায় ১৮ জন, তেজগাঁও থানায় ৯ জন, আদাবর থানায় ৮ জন, হাতিরঝিল থানায় ৮ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মো. অন্তর মিয়া (২৬), মো. শান্ত মিয়া (২১), আকিল মাহমুদ বাবু ওরফে ডানো বাবু (৪৬), আহসান হাবিব (৫০), মো. আসলাম (৬০) ও মো. শামছুল করিমসহ (২৮) ৭১ জন রয়েছেন। এঁদের মধ্যে বেশ কয়েকজন নারীও রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে ইতিমধ্যেই আদালতে পাঠানো হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে