স্ট্রিম প্রতিবেদক
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দুস্থ, অসুস্থ মানুষের মধ্যে চেক বিতরণ ও বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও লুটপাটের কারণে দেশের প্রতিটি খাত পঙ্গু হয়ে পড়েছিল। একটি নবজাতকের স্বাভাবিকভাবে হাঁটতে শিখতেই যেখানে ১৫ থেকে ১৮ মাস সময় লাগে, সেখানে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব।
পানি ও সেচ সংকট নিরসনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, গত ছয় মাসে সারা দেশে প্রায় ৯০০ কিলোমিটার খাল ও নদী পুনঃখনন সম্পন্ন হয়েছে। এর সুফল হিসেবে কৃষকরা নিরবচ্ছিন্ন সেচ সুবিধা পাচ্ছেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
তিনি ঘোষণা করেন, উপজেলা হাসপাতালগুলোকে প্রাথমিকভাবে ১০০ শয্যায় উন্নীত করার কথা থাকলেও সম্প্রতি তা সংশোধন করে ১৫১ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতিটি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়িত হবে।
বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকার বিদ্যুৎ খাতে প্রায় তিন লাখ কোটি টাকার বিপুল দেনা রেখে গেছে। এছাড়া দীর্ঘ দেড় দশকে নতুন কোনো গ্যাসকূপ খনন না করে খাতটিকে আমদানিনির্ভর ও লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নিয়েই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দেশের অভ্যন্তরে জোরালোভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের নির্দেশ দিয়েছে।
সম্প্রতি একটি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় দেশবাসীর সাময়িক ভোগান্তির জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করে জানান, ইতিমধ্যে কারিগরি ত্রুটি মেরামত করা হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।
বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিরোধী দলগুলোর সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটি দলের নেতাদের দেখলাম সামনে হারিকেন জ্বালিয়ে বসে আছেন আর পেছনে ফ্যানের বাতাস খাচ্ছেন।’
তিনি বলেন, ‘আজ আমি নিজে কি পেলাম তা বড় নয়; বরং দেশ ও দেশের মানুষকে কি দিতে পারলাম—এটাই মূল বিষয়।’ দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি কর্মহীন হাতকে উৎপাদনশীল কর্মী ও শ্রমিকের শক্তিতে রূপান্তরের মাধ্যমে একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে বক্তব্য সমাপ্ত করেন তিনি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২ ঘণ্টা আগে