স্ট্রিম ডেস্ক

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে বর্বরোচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে।’
টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদমাধ্যমগুলোর পূর্ণ নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি প্রথমে দৈনিক প্রথম আলো এবং পরে ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পত্রিকা দুটির সাংবাদিকদের অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। পরে সেনা, পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের সরিয়ে দেন। এরপর আগুন নিভিয়ে ভবনের ভেতরে আটকা পড়া কর্মীদের উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।

শহরাঞ্চলের বর্জ্যব্যবস্থাপনা নিয়ে সংকট নিরসন এবং পরিচ্ছন্ন জ্বালানির প্রসারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের (ওয়েস্ট টু এনার্জি) উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য জরিপ পরিচালনা ও পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ও সংগীত বিদ্যায়তন ছায়ানট আয়োজন করেছে দুই দিনের রবীন্দ্র উৎসব।
৭ ঘণ্টা আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে আকাশে হঠাৎ আলোর ঝলক দেখা গেছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট এলাকায় প্রায় এক মিনিট স্থায়ী আলো ঘিরে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
৭ ঘণ্টা আগে
ইউনিক গ্রুপের কর্ণধার নূর আলী ও তাঁর প্রতিষ্ঠান বোরাক রিয়েল এস্টেটের বিরুদ্ধে ১১৫ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৭ ঘণ্টা আগে